নীল রায় ও নীল বণিক
মমতার আক্রমণের জবাব পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিরার মাথাভাঙার সভায় মুকুল রায়কে সঙ্গী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করা নিয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের নাম না করে তিনি বলেন, “সারধা, নারদা নিয়ে বড় বড় কথা বলেছেন, কিন্তু যে লোকটা আপনার পাশে দাঁড়িয়ে মিটিং পরিচালনা করছে সে তো সারধা, নারদা দুই কেলেঙ্কারিতেই অভিযুক্ত।” প্রাক্তন দলনেত্রীর আক্রমণের রেশ কাটতে না কাটতেই জবাব দেন মুকুলও। এদিন কোচবিহার থেকে কলকাতায় ফিরেই সাংবাদিক সম্মেলন করেন মুকুল রায়। তিনি বলেন, “তিনিই সারধার আসলে সুবিধাভোগী। মমতাকে প্রোমোট করতে গিয়ে সারধার ব্যবসা নষ্ট হয়ে যায়। মুকুল আরও বলেন, “আমার নাম নেওয়ার সাহস হয়নি তাঁর। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, তাঁর যদি সাহস থাকে তবে তিনি প্রমাণ করে দেখান আমি সারধাকাণ্ডে যুক্ত। প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব আর যে শাস্তি হবে তা আমি মাথা পেতে নিতে তৈরি আছি।” তাঁর আরও চ্যালেঞ্জ, “আমার দোষ প্রমাণ হলে আমি তো রাজনীতি ছেড়ে দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারেন তাহলে তিনি কি করবেন সাহস থাকলে বলুন।” মুকুল বলেন,” আমি সারধার মালিক সুদীপ্ত সেনকে দুবার দেখেছি। সেটাও তাঁরই সৌজন্যে। একবার ডেলোর বাঙলোয়। আর একবার কলকাতার নিজাম প্যালেসে। সেবার তিনি একজনের মারফত তাঁকে আমার কাছে পাঠিয়েছিলেন।” মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম নিয়ে আক্রমণ করলে তিনি মামলা করবেন। সেই ভয়েই তাঁর নাম করার সাহস নেই মমতার, এমনও অভিযোগ করেন মুকুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news