Breaking News
Home / TRENDING / ‘ভুল’ করে গর্ভবতী মহিলাকে এইচ আই ভি সংক্রমিত রক্ত দিল হাসপাতাল

‘ভুল’ করে গর্ভবতী মহিলাকে এইচ আই ভি সংক্রমিত রক্ত দিল হাসপাতাল

ওয়েব ডেস্ক:

চিকিৎসায় গাফিলতির এক ভয়ঙ্কর ছবি সামনে এল তামিলনাডুর সরকারি হাসপাতালে। এক ২৪ বছর বয়সী গর্ভবতী মহিলাকে এইচআইভি সংক্রমিত রক্ত দিল সরকারি হাসপাতালের কর্মী। জানা গিয়েছে, দু বছর আগে এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রক্তদান করেন এক যুবক। সেসময় ওই স্বেচ্ছাসেবী সংস্থা ডোনারের এইচ আই ভি টেস্ট করেনি। ফলে সংক্রমিত রক্ত কোনও রেকর্ড ছাড়াই পৌঁছে যায় তামিলনাডুর সরকারি হাসপাতালে। পরে ওই যুবক বিদেশে চাকরির আবেদন করার পর তাঁর রক্ত পরীক্ষা করালে তাঁর রক্তে এইচ আই ভি পজিটিভ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেই স্বেচ্ছাসেবী সংস্থায় তাঁর রক্তের রিপোর্ট পাঠিয়ে দেন ওই যুবক। কিন্তু ততদিনে সংক্রমিত রক্ত চলে গিয়েছে গর্ভবতী মহিলার শরীরে। ঘটনা জানাজানি হওয়ার পর হাসপাতালের ৩ ল্যাব টেকনিশিয়ানকে বরখাস্ত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ভুল ইচ্ছাকৃত নয়। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আসা রক্তগুলির এইচ আই ভি পরীক্ষা করা হয়নি কেন তার উত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমিত মহিলার অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি শুরু হয়েছে। এরফলে তাঁর শরীরে অসুখের সংক্রমণ আটকানো যাবে। কিন্তু তাঁর গর্ভস্থ শিশুও এইচ আই ভি পজিটিভ কিনা তা জানা যাবে শিশুটির জন্মের পরই। এই ঘটনা ধামাচাপা দিতে সরকার ওই মহিলার স্বামীকে চাকরি ও মহিলার জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে। কিন্তু ওই হতভাগ্য পরিবার চায় তাঁদের চিকিৎসার খরচ বহণ করুক সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *