নিজস্ব সংবাদদাতা
বৃদ্ধাকে ধারালো অস্ত্রের কোপ বসানোর ঘটনায় নীরজ দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত ২১শে ডিসেম্বর পূর্বাচল ক্লাস্টার ৩এ এক বৃদ্ধার বাড়িতে ঢোকে এক দুষ্কৃতী। মুখোশ পরে ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্রের কোপ বসায় সে। ঘটনার তদন্তের শুরুতে পুলিশের হাতে আসে সি সি টি ভি ফুটেজ। সেখানে দেখা যায় এক ব্যক্তি প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে বিল্ডিংয়ের সামনে এসে মুখোশ পড়ে এবং কাজ সেরে দ্রুত বেরিয়ে যায়। এর পরেই সেই ফুটেজ থেকেই শনাক্ত করা হয় দত্তবাদের বাসিন্দা নীরজকে। জানা গিয়েছে, নীরজ ওই বাড়ির গাড়ি চালাত এবং গাড়ি ধোয়া মোছা করত। পুলিশের জেরায় নীরজ জানায় তার স্কুটারের ই এম আই দেওয়ার জন্যেই সে এই ঘটনা ঘটায়। আগে থেকেই সে জানত যে কখন বাড়িতে কে থাকবে। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news