Breaking News
Home / TRENDING / আগামি ৪ মাস বিদেশ সফরে যাবেন না মোদি, কেন জানুন ক্লিক করে

আগামি ৪ মাস বিদেশ সফরে যাবেন না মোদি, কেন জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন। তাই নতুন বছরে দেশের সমস্যা এবং অভিযোগের ওপরই ফোকাস করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্যই ২০১৯র এপ্রিল পর্যন্ত কোনও বিদেশ সফর রাখছেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক আধিকারিক জানিয়েছেন, আগামি বছরের শুরুতে বিদেশের কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন না। রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচনে হারের পর লোকসভা নির্বাচনের প্রচার পর্ব থেকেই দলের হাল ধরতে চান মোদি। এছাড়াও, জানুয়ারিতে বেনারসে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসে যোগ দেওয়ার কথা মোদির। উল্লেখ্য, চলতি বছরে ১৪টি বিদেশ সফরে গিয়েছেন মোদি। এরমধ্যে নভেম্বর মাসেই আর্জেন্টিনায় জি-২০ সামিটে যোগ দিতে গিয়েছিলেন মোদি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *