প্রসেনজিৎ ধর
বালি স্টেশন ছেড়ে উত্তরপাড়া দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর যখম হলেন দুই ট্রেনযাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বালি স্টেশন থেকে উত্তরপাড়ার দিকে বালির নর্থ কেবিনের এই দুর্ঘটনা ঘটে বলে খবর। সন্ধ্যে ৭-৫০ নাগাদ আপ লাইনের ভিড়ে ঠাসা ট্রেনটিতে ঠেলাঠেলি করে উঠেছিলেন অনেকেই। অভিযোগ, রিষড়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের নন্দগোপাল সাউ ও ভদ্রেশ্বরের বাসিন্দা বছর পঞ্চাশের উপেন্দ্র দুবে ঠিকমতো দাঁড়াতে না পারায় ভিড়ের চাপে তাঁরা দুজনেই পড়ে যান ট্রেন থেকে। চলন্ত ট্রেন থেকে পড়ার ফলে দুজনেরই মাথায় চোট লাগে। বালি স্টেশনে কর্তব্যরত জি আরপি ও আর পিএফের কর্মীরা অবশ্য তাড়াতাড়ি ছুটে গিয়ে উদ্ধার করেন দুজনকেই। এঁদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। যখম দুই ব্যক্তির বাড়ির লোকজনকে খবরও দেওয়া হয়েছে তাঁদের মোবাইল থেকে নম্বর পেয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রেনের গতি বেশি থাকলে দুজনেরই প্রাণ সংশয় হতে পারত।ট্রেনের সামনের বগি তাই খুব ভিড় থাকায় ঠেলাঠেলি হয়েছিল বলেই এই দুর্ঘটনা বলে মনে করছে রেল দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news