Breaking News
Home / TRENDING / ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে যুব সম্মেলন

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে যুব সম্মেলন

নীল বণিক
দেশকে উন্নয়নে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে মনে করতেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। তাই সঙ্ঘ প্রতিষ্ঠা করে তিনি দেশের যুবসমাজকে শক্তিশালী করে তোলার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ,পঠন পাঠন ও কর্ম উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন।
সারা বিশ্বজুড়ে ভারত সেবাশ্রম সঙ্গ আজও স্বামীজীর সেই ভাবনাকে একইভাবে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উজ্জীবিত করে তোলার কাজ করছে । ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে শনিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের লক্ষ্মীকান্তপুর হিন্দু মিলন মন্দিরে অনুষ্ঠিত হল প্রণবানন্দ যুব সম্মেলন। এই উপলক্ষে একটি বিদ্যালয় কক্ষের উদ্বোধন করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী  বিশ্বাত্মানন্দ মহারাজ ।তিনি মন্দির বাজার এলাকার স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন । দিনভর চলে যজ্ঞ ,আরতি ও পূজা অর্চনা। সম্মেলনের উদ্বোধন করে স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দর ভাবনা আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি বলেন, আজকের দিনের মানুষের মধ্যে থেকে নীতিশিক্ষা হারিয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা মানুষকে তার পরিবার থেকেই তার পরবর্তী প্রজন্মকে  নীতি শিক্ষায় শিক্ষিত করে তোলার সংকল্প নিতে হবে। এদিনের যুব সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সঙ্ঘের দেশ-বিদেশের বিভিন্ন শাখার সন্ন্যাসীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *