Breaking News
Home / TRENDING / বিপুল আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তান

বিপুল আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তান

ওয়েব ডেক্স :

 

পুলওয়ামা কাণ্ডের পর ভারত-পাক সম্পর্কের অবনতি জেরে চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। সীমান্তের উত্তেজনার রেশ পড়েছে পাকিস্তানের আমজনতার ঘরে। কারণ পাকিস্তানে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। যা গত ৪ বছরে সবচেয়ে বেশি।

 

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স-এর রিপোর্ট বলছে, জানুয়ারি মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স ছিল ৭.১৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে টমেটো, আদা, চিনি, চা, মাছ, মাংস, গুড়, ঘি, মুগ, ডাল, ডিম, ভোজ্য তেল ইত্যাদি সামগ্রীর দাম ৩.২১ শতাংশ থেকে ১৭৯.৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। যার ফলে অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে পাক প্রশাসন।

 

গাল্ফ টাইমসের খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি এক লাফে ৮.২ শতাংশে পৌঁছেছে।  লাগাতার ভাবে পাকিস্তানি মুদ্রার দামও পড়ে গিয়েছে। ভারতের কূটনৈতিক পদক্ষেপের জেরে কয়েকশো কোটি টাকা লোকসানের সম্মুখীন হতে চলেছে পাকিস্তান। পুলওয়ামা কাণ্ডের পর মোস্ট ফেভারিট নেশন থেকে পাকিস্তানকে বাদ দিয়েছিল ভারত। এমনকি পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ কর চাপানোর ফলে, ঘরে-বাইরে নানাভাবে আর্থিক বিপর্যয়ের মুখে পাকিস্তান।

 

পাশাপাশি জঙ্গিদের মদত দেওয়ার কারণে রাষ্ট্রপুঞ্জের অন্যান্য দেশের কাছেও ভাবমূর্তি খারাপ হয়েছে পাকিস্তানের। ফলে আন্তর্জাতিক বিনিয়োগও ঠিকমতো পাচ্ছেন না তারা। সব মিলিয়ে দেশের অভ্যন্তরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমবর্ধমান হওয়ায়, মাথায় হাত পড়েছে পাকিস্তানের আমজনতার। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইমরান খান সরকার কী পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে দেশবাসী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *