Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে

নিম্নচাপের প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর প্রভাবেই অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। সামান্য বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে খুবই সামান্য।

আজ ও উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এর কিছু এলাকায়। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু এলাকায় ৭০থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলা দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে।শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনায় দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং নদীয়ার কিছু অংশে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *