চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়াল। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৫৩৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথ্য অনুসারে, বর্তমানে ভারতের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪। আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন রোগী।
গত একদিনে শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। সেখানে মোট ৪ লক্ষ ৭৯ হাজার ৭৭৯ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর হারেও মহারাষ্ট্র ভারতের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৭৯২ জনের।
অন্যদিকে, গোটা বিশ্বে করোনা ক্ষান্ত হয়েছেন প্রায় ২ কোটি মানুষ। ৭১ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যু দুই দিক থেকে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে ৫০ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৮০৪ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে ৩০ লক্ষের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news