Breaking News
Home / TRENDING / কেরলের লাল সরকারে কালো দাগ

কেরলের লাল সরকারে কালো দাগ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কেরলের সোনা পাচার কাণ্ডে নয়া মোড়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে স্বপ্না সুরেশের যোগাযোগ হয়েছিল বলে জানালো এনআইএ। বৃহস্পতিবার অতিরিক্ত সলিসিটর জেনারেল বিজয় কুমার বিশেষ আদালতকে জানায়, প্রাক্তন মুখ্য সচিব এম শিব শংকরের মাধ্যমে মুখ্যমন্ত্রী দপ্তরের স্বপ্না সুরেশের সঙ্গে সাক্ষাৎ হয় বিজয়নের।  

আদালতে বিজয় কুমার আরও বলেন, কেরল সরকারের স্পেস পার্কে স্বপ্না সঙ্গে দেখা করেন। কিন্তু এই বিষয়ে তিনি কোনও মুখ খোলেননি। শিবশংকর স্বপ্নাকে একাধিক বিষয়ে পরামর্শ দেন। এ ছাড়া স্বপ্না তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, কনস্যুলেটে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাপ হয়। তদন্তে উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরশাহীর দূতাবাসের কর্মী হিসেবে পদত্যাগ করার পরও কাজ চালিয়ে যান স্বপ্না। পারিশ্রমিক হিসেবে তাঁকে ১০০০ মার্কিন ডলার দেওয়া হয়। এবং সোনা পাচার কাণ্ডে সাহায্যের জন্য তাঁকে ৫০ হাজার টাকা করে দেওয়া হত। 

উল্লেখ্য, তিরুবনন্তপুরমের সপ্না সুরেশ সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসের প্রাক্তন কর্মী। ৫ জুলাই ৩০ কেজি সোনা পাচার করতে গিয়ে, তিনি তিরুবনন্তপুরম বিমানবন্দরে ধরা পড়েন। এই ঘটনা সামনে আসার পরেই তাঁর সঙ্গে কেরলের বাম সরকার তথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *