ভাস্কর মান্না
পাকিস্তান যে বিভিন্ন জঙ্গি-গোষ্ঠীকে মদত দিচ্ছে, তা আবার প্রমাণ করে দিল আমেরিকা। এদিন আমেরিকার গোয়েন্দা অধিকর্তা ড্যান কোটস জানিয়েছে, পাকিস্তান বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত্ত দিচ্ছে ভারত-আফগানিস্তানে একযোগে হামলা চালানোর জন্য। তাই তিনি দুই দেশকে সতর্ক করে বলেন, ২০১৯ সালে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে,আর ভারতে রয়েছে লোকসভা নির্বাচন। এই দুই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তালিবান জঙ্গিদের লেলিয়ে দিচ্ছে পাকিস্তান।
ড্যান কোটস একটি রিপোর্ট তৈরি করে সেখানে উল্লেখ করেছেন, পাকিস্তানের সঙ্গে জঙ্গি সংগঠনগুলি হাতে হাত মিলিয়ে কাজ করছে। তাদেরকে পাকিস্তান নিরাপদ আশ্রয় দিয়ে বিভিন্ন রকমভাবে সাহায্যও করছে। তারা ভারত ও আফগানিস্তানে জঙ্গি হামলা, নাশকতা, সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে উদ্যোগী হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, কোটসের এই রিপোর্ট আমেরিকার সিনেট সিলেক্ট কমিটিতে পেশ করা হয়েছে। সেখানে উপস্থিত সিআই র অধিকর্তা ও গোয়েন্দা বিভাগের প্রধানেরা এই রিপোর্ট পুরোপুরি সত্য বলে উল্লেখ করেছে। তাই তারাও দুই দেশকে সতর্ক থাকতে বলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news