Breaking News
Home / TRENDING / বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে পাক গায়কের বিরুদ্ধে

বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে পাক গায়কের বিরুদ্ধে

ভাস্কর মান্না

পাকিস্তানের বিখ্যাত গায়ক রাহত ফতেহ আলি খানের বিরুদ্ধে বিদেশী মুদ্রা পাচারের অভিযোগ উঠেছে। তাই তার জবাব চেয়ে একটি নোটিশ দিয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ ইডি।

ইডি সূত্রে খবর, ২০১১ সালে ভারতে একটি অনুষ্ঠান করে যাওয়ার পথে দিল্লি বিমান বন্দরে তাঁকে আটক করে ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স। সেই সময় তার কাছ থেকে প্রায় ১.২৪ লক্ষ ডলার বিদেশি মুদ্রা মেলে। যার কোনও হিসেব গায়কের কাছে ছিল না। তবুও তখন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে।

এরপর ২০১৪ সালে ফেম আইনে ফের তদন্ত শুরু করে ইডি। সেখানে তার বিরুদ্ধে ২ কোটি টাকার বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ ওঠে।জানা যায় এই মুদ্রার বেশিরভাগ ছিল ভারতীয়। ভারতে অনুষ্ঠান করে যেসব অর্থ তিনি পেতেন তা তিনি বিদেশে পাচার করতেন। এবার তা নিয়েই পাক গায়কের কাছে ৪৫ দিনের মধ্যে জবাব চেয়ে নোটিশ জারি করেছে ইডি। সঠিক সময়ে জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *