ওয়েব ডেস্কঃ
কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করল পাকিস্তান। এমনকি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের ঘোষণা করা হয়েছে ইসলামাবাদের তরফ থেকে।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকে ভারতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ওই বৈঠকে ভারতের সঙ্গে সমস্ত রকম দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করছে পাকিস্তান। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় তারা। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকেও পাকিস্তানে ফিরে যেতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে নিয়ে যাবার ভাবনাচিন্তা শুরু করেছে পাকিস্তান। এছাড়া ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানে কালো দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদ।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও ছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি, প্রতিরক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, অর্থনৈতিক উপদেষ্টা সহ ইসলামাবাদ সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news