ওয়েব ডেস্কঃ
কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পরে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার নিরাপত্তার কর্মীদের পাশাপাশি উপত্যকার মানুষদের সঙ্গে ঘুরে বেড়িয়ে সেখানকার হালচাল পর্যবেক্ষন করছেন তিনি।
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেন। এমনকি তিনি একটি ভিডিও টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে কাশ্মীরের কিছু মানুষের সঙ্গে তিনি বিরিয়ানি ভাগ করে খাচ্ছেন। তাঁদেরকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, “সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।” পাশপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিন তিনি রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও আলোচনা করেন।
কাশ্মীরে গত ৩ দিন ধরে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ফলে সেখানকার মানুষেরা যে সমস্যার সম্মুখীন সে কথা স্বীকার করেন তিনি। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, “আরও কিছুদিন এই সমস্যা থাকবে। সম্ভবত ১২ আগস্ট ঈদ পর্যন্ত মানুষকে একটু কষ্ট করতে হবে। তারপর তাঁদের জন্য সরকার নতুন পরিকল্পনা আনবে।” তবে ইতিমধ্যে পাকিস্তান ভারতকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন তাতে করে বুঝে শুনেই পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news