Breaking News
Home / TRENDING / ‘ভারতের লক্ষী’ দূত হিসেবে মনোনীত হলেন দীপিকা পাড়ুকোন, পি ভি সিন্ধু

‘ভারতের লক্ষী’ দূত হিসেবে মনোনীত হলেন দীপিকা পাড়ুকোন, পি ভি সিন্ধু

ওয়েব ডেস্কঃ

 

বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘ভারতের লক্ষী’ নামে একটি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এবার এই প্রকল্পের দূত হিসেবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও খেলোয়াড় পি ভি সিন্ধুকে মনোনীত করল কেন্দ্র। 

 

মোদী সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের পর দেশের সফল মহিলাদের জন্য এই প্রকল্পটি নিয়ে আসে সরকার। বিভিন্ন ক্ষেত্রে দেশের গৌরব বৃদ্ধিতে সফল মহিলাদের কথা তুলে ধরবে ‘ভারতের লক্ষী’। মঙ্গলবার এই সংক্রান্ত একটি ভিডিও টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “ভারতের নারী শক্তির মূল কথা প্রতিভা, ইচ্ছা এবং উৎসর্গ। আমার বিবেক সর্বদা নারীদের ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসার শিক্ষা দেয়। এই ভিডিওর মাধ্যমে পি ভি সিন্ধু এবং দীপিকা পাড়ুকোন ‘ভারতের লক্ষ্মী’ উদযাপনের বার্তা দিয়েছেন।”

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুই সফল মহিলা দীপিকা পাড়ুকোন ও পি ভি সিন্ধু। এদিন প্রধানমন্ত্রীর টুইটের পর দীপিকা টুইট করে বলেন, “আসন্ন দীপাবলিতে আমাদের দেশের মহিলাদের অবদান আলোর মাধ্যমে পালন করুন।” অন্যদিকে পি ভি সিন্ধুও টুইট করে বলেন, “এই দীপাবলিতে মহিলা তন্ত্র পালন করুন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *