Breaking News
Home / TRENDING / বিশ্ব অর্থনীতি নিয়ে রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠকে মোদী

বিশ্ব অর্থনীতি নিয়ে রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠকে মোদী

নিজস্ব প্রতিবেদন:

 

মঙ্গলবার জেপি মর্গান আন্তর্জাতিক কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে ২০২৪ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার আর্থিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন মোদী। 

 

প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, ২০০৭ সালের পর এই প্রথম আন্তর্জাতিক কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী। এই বৈঠকে মোদী বিশ্ব জুড়ে প্রাকৃতিক পরিকাঠামো উন্নয়নের কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, মানুষকে সস্তায় স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ব্যবস্থা প্রদান করা দরকার। মানুষের অধিকারই সরকারের নীতি নির্ধারণে পথকে সহজ করে তোলে। তাই ভারত বন্ধু দেশ ও গরিব প্রতিবেশীদের সঙ্গে এই কাজ করতে আগ্রহী। 

 

নয়াদিল্লিতে হওয়া প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আন্তর্জাতিক কাউন্সিলের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন বিদেশসচিব কন্ডোলিজা রাইস, মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এবং মার্কিন বিদেশসচিব হেনরি কিসিঞ্জার।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *