Breaking News
Home / TRENDING / ভারতের মাটিতে ফের সক্রিয় দাউদ কোম্পানি

ভারতের মাটিতে ফের সক্রিয় দাউদ কোম্পানি

ওয়েব ডেস্কঃ

 

বিদেশের মাটিতে দাউদ ইব্রাহিম প্রসঙ্গে সরব হলেন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিন। মঙ্গলবার আকবর উদ্দিন বলেন, দাউদের কোম্পানিগুলি সম্পূর্ণভাবে জঙ্গী সংগঠনের হয়ে কাজ করছে। যা আমাদের সবার কাছে বিপদের কারণ। লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে দাউদের যোগাযোগ বাড়ছে।

 

ইউএনএসসি-তে মঙ্গলবার অন্ত:রাষ্ট্রীয় শান্তি ও সুরক্ষা বিষয়ক আলোচনায় আয়োজন করা হয়েছিল। সেখানে অন্ত:রাষ্ট্রীয় জঙ্গী সংগঠনের সঙ্গে অপরাধী সংগঠনগুলি কিভাবে জুড়ে আছে তা নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় ১৯৯৩ এর মুম্বাই হামলার প্রসঙ্গও ওঠে।

 

ওই আলোচনায় দাউদের কোম্পানি যে ভারতে ঘাঁটি গাড়ছে, তা উল্লেখ করেন আকবর উদ্দিন। তিনি বলেন, দাউদ ভারতের মাটিতে ফের সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের মধ্য দিয়ে। সেখানে সোনার কারবারি, জল চক্র ও অস্ত্রশস্ত্র আমদানির মতো বিষয় রয়েছে। তিনি আরও বলেন, ইসলামিক স্টেটগুলিকে এর বিরুদ্ধে সাহায্যের পরিবর্তে একসঙ্গে মোকাবিলা করতে হবে। কারণ আল-কায়েদার সহযোগী হিসেবে জইশও যুক্ত আছে। আর এখন তারা দাউদের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে এটা সবার কাছে বড় বিপদ। তাই এই সব সংগঠনের ওপর আন্তর্জাতিক নিয়মের ১২৬৭ ধারা আরোপ করতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *