নিজস্ব প্রতিবেদন:
নিজেই নিজের কথা থেকে ফিরিয়ে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরিদের সাহায্য করার জন্য পাকিস্তানিদের এগিয়ে আসতে বলেও পিছিয়ে গেলেন নিজে। বৃহস্পতিবার ইমরান বলেন, কেউ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরিদের সাহায্য করতে গেলে ভুল পদক্ষেপ হবে। এতে করে কাশ্মীরিদের দুর্ভোগ আরও বাড়বে। ভারতও এই সুযোগকে হাতিয়ার করবে। তাই ভারতকে এই সুযোগ দেওয়া চলবে না।
সূত্রের খবর, ইমরান ভারতের সঙ্গে কোনোরকম কোনো আলোচনা করতে রাজি নয়। ইমরানের মতে, যতক্ষন না পর্যন্ত কাশ্মীর থেকে কারফিউ না সরানো হচ্ছে ততদিন কোনো আলোচনা করা হবে ভারতের সঙ্গে। এদিকে কাশ্মীর থেকে বিশেষ সুবিধা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েছে। এনিয়ে ইমরান খান বলেন, এই গুলো সাজানো ঘটনা। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হয়নি। তাঁরা সুরক্ষিত রয়েছে।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর পাকিস্তানের মুজফ্ফরাবাদে কিছু সেলিব্রিটি ও শাহিদ আফ্রিদির মতো কিছু ক্রিকেটারকে নিয়ে একটি জনসভা করেন। সেখানে তিনি বলেন, “কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর উপত্যকার মানুষ অশান্তিতে রয়েছেন। তাই তাঁদেরকে সাহায্য করতে যে কেউ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যেতে পারেন। তবে কবে থেকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যাবেন তা আমি ২৭ সেপ্টেম্বরের পর বলে দেব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news