নিজস্ব প্রতিবেদন:
রাষ্ট্র সঙ্ঘে কাশ্মীর নিয়ে কোনো আলোচনাই করবে না ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে রাষ্ট্র সঙ্ঘের সাধারণ সভায় ভারত উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করবে।
বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, আমাদের কাছে আলোচনার জন্য বিভিন্ন বিষয় রয়েছে। সন্ত্রাস দমন এর মধ্যে একটি। তবে এটিই একমাত্র বিষয় নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ কেবল উন্নয়নে ভারতের ভূমিকা, শান্তি ও প্রতিরক্ষা কেন্দ্রিক হবে।
তবে রাষ্ট্র সঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গ অব্যশই তুলবে বলে জানিয়েছে পাকিস্তান। এদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমি প্রতিজ্ঞা করে বলছি। রাষ্ট্র সঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীর নিয়ে সবচেয়ে বেশি চর্চা করব আমি।” তবে কাশ্মীর নিয়ে রাষ্ট্র সঙ্ঘে পাকিস্তান কিছুই করতে পারবে না বলে মনে করছে নয়াদিল্লি। কারণ এর আগে কাশ্মীর নিয়ে পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল রাষ্ট্রসঙ্ঘ। তাছাড়া কাশ্মীর নিয়ে এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশেরই সমর্থন পায়নি ইসলামাবাদ।
এর মধ্যে পাকিস্তান ফের কাশ্মীর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্র সঙ্ঘের মানবাধিকার পরিষদে আবেদন জানিয়েছে। এদিন দুপুর ১টা নাগাদ মানবাধিকার কমিশন পাকিস্তানের কথা শুনেছে। কিন্তু ৫৭টি দেশের ইসলামিক কর্পোরেশন অর্গানাইজেশন পাকিস্তানকে পাশে দাঁড়ায়নি। যা এককথায় ভারতের বড় কূটনৈতিক জয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news