Breaking News
Home / TRENDING / দূরদর্শনে হচ্ছে সন্তানদের ক্লাস, টিভি কেনার জন্য মঙ্গলসূত্র বন্ধক রাখলেন মা

দূরদর্শনে হচ্ছে সন্তানদের ক্লাস, টিভি কেনার জন্য মঙ্গলসূত্র বন্ধক রাখলেন মা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা অতিমারীর কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল, কলেজ। স্কুলে ক্লাস না হলেও, ক্লাস হচ্ছে দূরদর্শনে। কিন্তু বাড়িতে টিভি না থাকায়, ক্লাস না করতে পেরে পড়াশুনো বন্ধ রয়েছে ছেলেমেয়েদের। তাই ছেলেমেয়েদের পড়াশুনা চালিয়ে যেতে টিভি কেনার জন্য নিজের মঙ্গলসূত্র বন্ধক রাখলেন কর্ণাটকের এক মহিলা।    

কর্ণাটকের গদাগ জেলার বাসিন্দা কস্তুরী চালাবাদী, চার সন্তানের মা। তিনিই নিজের ১২ গ্রাম সোনার মঙ্গলসূত্র বন্ধক রাখেন টিভি কেনার জন্য। উদ্দেশ্য দূরদর্শনে সন্তানরা যাতে ক্লাস করতে পারে। মঙ্গলসূত্র বন্ধক রেখে যিনি টাকা দিয়েছিলেন, তিনি ওই মহিলার অসহায় অবস্থার কথা বুঝতে পারেন। এবং পরে তিনি মঙ্গলসূত্রটি ফেরত দেন। টাকাও ফেরত নেননি। উল্টে ওই মহিলাকে তিনি জানান, কাছে যখন টাকা আসবে তখন যেন তিনি তাঁর ঋণ শোধ করেন। 

এ প্রসঙ্গে ওই মহিলা বলেন, “দূরদর্শনে বাচ্চাদের ক্লাস চলছে। কিন্তু আমাদের টিভি নেই। প্রথম প্রথম আমার সন্তানরা অন্যদের বাড়িতে গিয়ে টিভিতে ক্লাস করত। কিন্তু যখন শিক্ষকরা বলল ঠিকভাবে ক্লাস করার জন্য টিভি দরকার। তখন আমি বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে টিভি কিনার সিদ্ধান্ত নিলাম। প্রথমে কেউ আমাকে টাকা ধার দিল না টিভি কেনার জন্য। তারপর আমি আমার মঙ্গলসূত্রটি বন্ধক রাখলাম এবং টিভি কিনে আনলাম।” ওই মহিলার স্বামী দিন মজুরের কাজ করেন। করোনা সংক্রমণের জেরে কাজ বন্ধ রয়েছে। ওই দম্পতির তিন সন্তান সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়েন এবং একজন বিবাহিত। 

এই ঘটনা সামনে আসার পরই স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন। এগিয়ে যান রাজনৈতিক নেতারাও। কংগ্রেস বিধায়ক জামির আহমেদ ৫০ হাজার টাকা এবং রাজ্যের মন্ত্রী সিসি পাতিল ২০ হাজার টাকা দিয়ে পরিবারটিকে সাহায্য করেন। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *