নিজস্ব সংবাদদাতা
পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালী থানায় প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির কেস দায়ের করা হয়। শুক্রবার এই কেস দায়ের করে পুলিশ। সিআইডি তদন্তে ভারতী ঘোষের সম্পত্তির পরিমান আয়ের তুলনায় ৩২০ শতাংশ বেশী বলে জানা যায়। এরপর সিআইডির অভিযোগের ভিত্তিতেই এই কেস দায়ের করে পুলিশ। প্রসঙ্গত, একদা মমতা ঘনিষ্ঠ আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরেই ভারতীর কলকাতার বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। সইল করা হয় তাঁর ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট । কয়েকদিন আগেই ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে দূর্নীতির অভিযোগে গ্রেফতার করে সিআইডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news