Breaking News
Home / TRENDING / ভারতীয় দূতাবাসে হামলার প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন মোদীর

ভারতীয় দূতাবাসে হামলার প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন মোদীর

ওয়েব ডেস্কঃ

লন্ডনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ আগস্ট ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানি সমর্থকদের বিক্ষোভ নিয়ে মঙ্গলবার বরিসের সঙ্গে ফোনে আলোচনা করেন মোদী। বরিসকে মোদী বলেন, প্রায় প্রত্যেক বছর পাকিস্তানি ও খলিস্তানি সমর্থকরা লন্ডনে স্থিত ভারতীয় দূতাবাসে বিক্ষোভ প্রদর্শন করে। এতে করে নিরাপত্তা সংকটে ভোগে ভারতীয় প্রতিনিধিরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানান মোদী। পাশপাশি বরিস জানান, এই বিষয়ে তিনি ওয়াকিবহাল। একইসঙ্গে ভারতীয় প্রতিনিধিদের সুনিশ্চিত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন তিনি। 

 

প্রসঙ্গত, ১৫ অগাস্ট লন্ডনে পাকিস্তানি ও খলিস্তানি সমর্থকরা ভারতের জাতীয় পতাকার অবমাননা করেন। পাশপাশি তাঁরা ভারতীয় দূতাবাস লক্ষ্য করে পাথর ছোঁড়েন। জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক দেরি করে লন্ডন পুলিশ। ভারতীয় প্রতিনিধিরা এই হামলার পর তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

 

পাশপাশি এদিন কাশ্মীর নিয়েও মোদীর সঙ্গে কথা বলেন বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব। তাই আমরা চাই এই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হোক।

 

একইসঙ্গে এদিন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে শুভকামনা জানান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও আর্থিক বিষয়েও কথা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। প্রধানমন্ত্রী দফতর থেকে বলা হয়েছে, ওই কথোপকথনে দুই রাষ্ট্রনেতার মধ্যে জলবায়ু পরিবর্তন ও জঙ্গি মোকাবিলা করতে একসঙ্গে কাজ করবে বলে জানান। জি-৭ বৈঠকে এই সপ্তাহেই ফ্রান্সে মোদী ও জনসনের মধ্যে দেখা হবে। সেখানে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *