ওয়েব ডেস্কঃ
কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতা করতে উদ্যোগী হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “কাশ্মীর এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। যেখানে ধর্মের সঙ্গে সম্পর্ক রয়েছে এক অংশের মানুষের। আপনার কাছে হিন্দু আছে, আবার আপনার কাছে মুসলিমও আছে। ফলে এই পরিস্থিতি কয়েক দশক ধরে চলছে। তাই এই সমস্যা সমাধানে মধ্যস্ততা করতে চাই। দরকার পড়লে তার থেকেও বেশি কিছু।”
এর আগেও কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২২ জুলাই ইমরান খানের আমেরিকা সফরের সাংবাদিক সম্মেলনেসময় ট্রাম্প জানিয়েছেন, “কাশ্মীর নিয়ে কিছুদিন আগে মোদীও তাঁকে মধ্যস্ততা করতে অনুরোধ করেছেন।” পরে ভারতের বিদেশমন্ত্রক ট্রাম্পের ওই দাবিকে খারিজ করে দেয়। বিদেশমন্ত্রক জানায়, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়। তাই এটি দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তারপর ২ অগাস্ট ট্রাম্প ফের সাংবাদিকদের বলেন, যদি মোদী চায়, তবে তিনি কাশ্মীর সমস্যার মধ্যস্ততা করতে তিনি রাজি।
এর আগে রবিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে প্রায় ৩০ মিনিট কথা বলেন ট্রাম্প। ওই কথোপকথনে মোদী ট্রাম্পকে বলেন, সীমান্তে জঙ্গি কার্যকলাপ বন্ধ করলে তবেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে আলোচনা করা সম্ভব। এরপর ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করে ভারতের বিরুদ্ধে অমূলক মন্তব্য করতে নিষেধ করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news