ভারতীয় দলে আরেক ধাক্কা? জেনে নিন ক্লিক করে
13/01/2019
TRENDING, অথ রাজনীতি কথা, খেলাধুলা, হেড লাইন্স
150 Views
তীর্থ মাহাতো
ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা না হলেও কিছুটা তো বটে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি–র কড়া নজরে আম্বাতি রায়ুডু। তিনি দলে নিয়মিত নন। মাঝেমধ্যে বোলিং করার সুযোগ পান। তঁার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। শনিবার সিডনিতে ২ ওভার বল করেছিলেন রায়ুডু। ওই ম্যাচের আম্পায়াররা ইতিমধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট দিয়েছেন। বোলিং অ্যাকশন নিয়ে তঁারা প্রশ্ন তুলেছেন। তাতে বেকায়দায় রায়ুডু। আইসিসি জানিয়েছে, ১৪ দিনের মধ্যে রায়ুডুকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে রায়ুডুর বোলিং করতে কোনও সমস্যা নেই। পরের ম্যাচে রায়ুডুকে বল করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।