তীর্থ মাহাতো চেন্নাইয়ের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ের ডু অর ডাই ম্যাচ খেলতে রবিবার সকালে দাক্ষিনাত্য অভিযানে বেরলো আলেজান্দ্রো মেনেন্ডেজ ব্রিগেড। কলকাতা বিমানবন্দরে দেখা যায়, কোলাডো ক্রিকেট ব্যাট হাতে। সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে। ইস্টবেঙ্গলের হোটেলে পৌঁছতে সন্ধ্যে হয়ে গেছিল। ১৮ জনের স্কোয়াডে খুব বেশি বদল নেই। কার্ড সমস্যা রয়েছে চুলোভার। চুলোভার বদলে ঢুকেছেন সিয়াম হাঙ্গাল। চলতি আই লিগে এতদিন পর্যন্ত সাধারণত কলকাতায় প্র্যাকটিস করে ম্যাচের আগেরদিন অ্যাওয়ে ম্যাচ খেলতে উড়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল। কিন্তু, চেন্নাই ম্যাচের আগে সেই রুটিনে একটু বদল হল। কারণ, হায়দরাবাদ হয়ে চেন্নাই পৌঁছতে বিকেল হয়ে যাবে ইস্টবেঙ্গলের। পৌঁছে হোটেলেই ট্যাকটিক্যাল সেশন সারেন ফুটবলাররা। অর্থাৎ চেন্নাই বধের চূড়ান্ত প্রস্তুতি শনিবার সকালে যুবভারতীতেই সেরে নিলেন কোলাডোরা। চেন্নাইয়ের আক্রমণাত্মক ফুটবলের বিরুদ্ধে সতর্ক থাকবে ইস্টবেঙ্গল। আলেজান্দ্রো বলছেন, ‘চেন্নাই ম্যাচের জন্য আমার দল তৈরি।’ ইস্টবেঙ্গল–চেন্নাই দুটো দলই চলতি টুর্নামেন্টে মাটিতে বল রেখে ফুটবল খেলছে। আলেজান্দ্রোকে প্রশ্ন করা হয়েছিল সোমবারের ম্যাচটা কি তাহলে তিকিতাকা বনাম তিকিতাকা? উত্তরে চিনি বলেন, সেভাবে দেখছি না। ‘মনে করি কঠিন ম্যাচ। এই ম্যাচে সামান্য ভুল হলে তার খেসারত দিতে হবে। সতর্ক থাকতে হবে।’ চেন্নাই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির থাকবেন কোয়েস শীর্ষকর্তারা। থাকবেন অজিত আইজ্যাক। চেন্নাই যুবভারতীতে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। ডার্বির আগে কঠিন ম্যাচে নামছে লালহলুদ। আলেসান্দ্রো বলছেন, ‘কঠিন টিম। গুরুত্বপূর্ণ হল চেন্নাই ম্যাচ জিতে লিগ টেবিলের উপরের দিকে যাওয়া। লক্ষ্য তিন পয়েন্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news