Breaking News
Home / TRENDING / পথ নিরাপত্তায় কলেজপড়ুয়ার নতুন আবিষ্কার ‘সুপার হেলমেট’

পথ নিরাপত্তায় কলেজপড়ুয়ার নতুন আবিষ্কার ‘সুপার হেলমেট’

চিরঞ্জিৎ ঘোষ

পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে এবার সেন্সর কন্ট্রোল বাইক হেলমেট আবিষ্কার করে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের ছাত্র সৌরভ সাহা।

বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা সৌরভ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি তার ইচ্ছে ছিল নতুন কিছু করে দেখাবার। বহরমপুরের বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সৌরভ প্রজেক্ট করতে করতেই এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করে ফেলেছে। সে এমন একটি হেলমেট তৈরি করেছে, যা চালক না পড়লে মোটরবাইক স্টার্টই হবে না। এই হেলমেটের সেন্সর বাইকের সঙ্গে সিঙ্ক করতে হবে। এই সেন্সর কন্ট্রোল বাইক সিস্টেম হেলমেট তৈরি করতে খুব বেশি কিছু প্রয়োজন হয়নি। সৌরভ মূলত একটি মিনি কম্পিউটার,একটি কানেক্টার, কিছু তার ও একটি হেলমেট দিয়েই তৈরি করে ফেলেছে এই সুরক্ষামূলক হেলমেট। এই হেলমেটের সঙ্গে সেন্সর কানেক্ট করা আছে আর ওই কানেক্টার টি কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে। প্রথমে বাইকে কেউ হেলমেট না পড়ে চড়লে এই হেলমেট থেকে সেন্সরের মাধ্যমে মিনি কম্পিউটারে জানান দেবে আর তার জেরে কম্পিউটার বাইক চালু করার পার্মিশান দেবে না। আর এর জেরে গাড়ি চালাতে পারবেনা কেউ। আর সেন্সর কন্ট্রোল বাইক হেলমেট পরলে সেন্সারের মাধ্যমে মিনি কম্পিউটারকে বার্তা দেবে সে হেলমেট পড়ে আছে আর মিনি কম্পিউটার তখন গাড়ি স্টার্ট দেওয়ার অনুমতি দেবে।
একদিকে রাজ্য সরকার যখন পথ নিরাপত্তা জোরদার করতে রাজ্য জুড়ে জোর কদমে প্রচার চালাচ্ছে তখন মাত্র ৫০০ টাকার এই হেলমেট এই প্রয়াসে সাহায্য করবে সন্দেহ নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *