Breaking News
Home / TRENDING / ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ৭

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ৭

ওয়েব ডেস্কঃ

 

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেলার মধ্যে বন্দুক হাতে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। এই মর্মান্তিক ঘটনায় প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, স্যানহোসে থেকে প্রায় ৪৮ কিমি দূরে চলছিল একটি খাদ্য মেলা। ওই খাদ্য মেলাটি মার্কিন মুলুকের একটি বড় উৎসব। তাই ওই মেলায় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। সেই সময়ে হঠাৎই বন্দুকবাজের হামলায় তছনছ হয়ে যায় গোটা মেলা প্রাঙ্গণ। ওই মেলায় গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কম করে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই খাদ্য মেলায় বছর ৩০-এর এক যুবক রাইফেল হাতে ঢুকেছিল। তারপর চারিদিকে এলোপাথাড়ি গুলি গুলি চালায় সে। কাউকে লক্ষ্য করে নির্দিষ্টভাবে গুলি চালায়নি ওই দুষ্কৃতী। সব দিক জুড়ে গুলি চালিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বহু মানুষের প্রাণ নাশের আশঙ্কা করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *