Breaking News
Home / TRENDING / ভাবমূর্তি পুনরুদ্ধার! “আমার গর্ব মমতা” ফেসবুক পেজ শুরু পিকের

ভাবমূর্তি পুনরুদ্ধার! “আমার গর্ব মমতা” ফেসবুক পেজ শুরু পিকের

সূর্য সরকার ও নীল রায়।

মমতা বন্দোপাধ্যায়ের ভাবমূর্তি পুনরুদ্ধারের নামলেন প্রশান্ত কিশোর। তাঁর পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে “আমার গর্ব মমতা” নামের একটি ফেসবুক পেজ। ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশে ঠিক একদিন আগে ফেসবুকে নতুন এই পেজটি আত্মপ্রকাশ করেছে। সেই পেজটিতে তুলে ধরা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত একাধিক কর্মকাণ্ড। সেখানে একদিকে যেমন থাকছে প্রশাসক হিসেবে মমতার কর্মকাণ্ডের ছাপ, তেমনি থাকছে নরেন্দ্র মোদি সরকারের আমলে কি কি বিষয় নিয়ে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাঁর সরকার। সঙ্গে রাজ্যের নিচুতলার মানুষের সঙ্গে কীভাবে জনসংযোগ রক্ষা করে তাদের উপকার করেন মমতা, সেই বিষয়গুলোও ভিডিও ও ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে নতুন এই ফেসবুক পেজটিতে। কারণ, দায়িত্ব নিয়ে প্রশান্ত কিশোর বুঝেছেন গত আট বছরের সরকারের মেয়াদকালে নানা কর্মকাণ্ড তথা আলটপকা মন্তব্যের জেরে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

 

 

এমনিতে তৃণমূল কংগ্রেসের একটি ডিজিটাল সেল রয়েছে। যার দায়িত্বে রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন ও কর্নেল দীপ্তাংশু চৌধুরি। এর সঙ্গে‌ ফ্যাম নামে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা রাজ্যজুড়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রচার চালায়। কিন্তু গত লোকসভা ভোটে তৃনমূলের ডিজিটাল তথা ফ্যামের প্রচার ব্যাপকভাবে মার খেয়েছে। যার জেরে মাস দেড়েক আগে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রী ভাবমূর্তি পুনরুদ্ধারে নেমে পড়েছেন প্রশান্ত কিশোর ও তাঁর দলবল।

সূত্রের খবর, “আমার গর্ব মমতা” এই পেজটির পেছনে রয়েছে পিকের সংস্থা আইপ্যাকের মস্তিষ্ক। এই পেজটি মূলত যুব সমাজকে টার্গেট করেই এগোবে বলে জানা গিয়েছে। কারণ, গত লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে যে আটটি আসনে জয়ী হয়েছে। তার সিংহ ভাগ ভোট এসেছে যুব সমাজ থেকে। তাই প্রশান্ত কিশোরের প্রথম টার্গেট যুবসমাজকে মমতা মুখী করা! কিন্তু এ কাজে তিনি কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ, “আমার গর্ব মমতা” পেজটি শুরু হওয়ার ৩ দিন পরও সেভাবে সাড়া পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন জননেত্রীর নাম যুক্ত থাকার সত্বেও পেজের ফলোয়ার সংখ্যা সেভাবে বাড়েনি চার দিনের মাথায়। এই বিষয়টি নিশ্চিত ভাবে চিন্তায় রাখবে প্রশান্ত কিশোর ও তাঁর টিভি টিম আইপ্যাককে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *