Breaking News
Home / TRENDING / কাশ্মীর নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত

কাশ্মীর নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত

ওয়েব ডেস্কঃ

 

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য তাঁকে মধ্যস্থতার করার অনুরোধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের এই দাবীকে উড়িয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রক। সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার টুইট করে বলেন, “আমরা শুনেছি আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন ভারত ও পাকিস্তান চাইলে তিনি কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি। কিন্তু আমরা স্পষ্ট করতে চাই, প্রধানমন্ত্রী তরফ থেকে এই ধরনের কোন সাহায্য চাওয়া হয়নি। কাশ্মীর আমাদেরই অঙ্গ। পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সেই সমাধান সম্ভব। আর আলোচনা তখনই সম্ভব যখন পাকিস্তান সীমান্তের ওপার থেকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে। সিমলা চুক্তি ও লাহোর চুক্তিতে স্পষ্ট লেখা আছে, এই দুই দেশের মধ্যেকার সব সমস্যা যৌথ আলোচনার মধ্যেই সমাধান করতে হবে।”

উল্লেখ্য, তিনদিনের সফরে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠক করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বৈঠকে ইমরান কাশ্মীর সমস্যা সমাধানের জন্য মধ্যস্থতা করার জন্য আহ্বান জানান ট্রাম্পকে। ট্রাম্পও মধ্যস্থতা করতে আগ্রহী দেখান। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও কয়েক সপ্তাহ আগে তাঁকে এই বিষয়ে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *