নিজস্ব সংবাদদাতা:
আবারও বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর দত্তাবাদে। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। দত্তাবাদের বাসিন্দা বিজেপি কর্মী দিলীপ সাহার অভিযোগ, গতকাল রাতে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল দত্তের অনুগামী কিছু তৃণমূল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয় এবং বাড়ি ভাঙচুর চালায়। বিধাননগর দক্ষিণ থানাতে অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নিতে অস্বীকার করে বলে আক্রান্তের অভিযোগ।
তিনি দাবি করেন, ওই এলাকায় যাঁরা বিজেপি করে তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিধাননগরের বিজেপি কর্মীরা বিধাননগর দক্ষিণ থানা ঘেরাও করে এবং তারপর অভিযোগ দায়ের করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news