ঈশানিকা ভোরাই
ভাগাড় কাণ্ডের জেরে তৈরি হল উচ্চপর্যায়ের কমিটি। মুখ্য সচিবের নেতৃত্বে ৯ জনের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি। এছাড়া থাকছেন স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন, প্রাণীসম্পদ বিকাশ, খাদ্য সরবরাহ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিবরা। ভাগাড় কাণ্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতিকে মাথায় রেখে এই কমিটি শীঘ্রই তাদের রিপোর্ট জমা দেবে। যাতে মাংস খাওয়া নিয়ে সাধারণ মানুষের মনের দ্বিধা কাটানো যায়। মঙ্গলবার নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মতে, এই সময়ে মানুষ মাংস খেতে কিছুটা চিন্তিত। ভাগাড় কাণ্ড শুধু এ রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদেশেও এর জাল ছড়িয়েছে। তাই এই কমিটি সবদিক বিবেচনা করেই তাদের রিপোর্ট দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news