Breaking News
Home / TRENDING / বয়স আর বাধা নয়, প্রার্থী হতে পারেন আডবাণী

বয়স আর বাধা নয়, প্রার্থী হতে পারেন আডবাণী

ওয়েব ডেক্সঃ

৯ মার্চ শুক্রবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ৭৫ বছরের বেশি বয়সের নেতারা ভোটে লড়তে পারবেন। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেনি বিজেপি।

সূত্রের খবর, লাল কৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, শান্তা কুমারের মতো প্রবীণ বিজেপি নেতারা এবারও ভোটে লড়তে পারেন। তবে আরও জানা যাচ্ছে, দল যদিও প্রবীনদের ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কর্মক্ষম নন এমন নেতারা যাতে না লড়েন সেই বার্তাই পাঠানো হবে। তার পরেও যদি তারা ভোটে লড়েন। তবে দল এবং সরকারে তাঁদের কোনও পদ দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ অন্যান্য সংসদীয় দলের নেতৃত্বে সঙ্গে চলা ওই বৈঠকে লোকসভা নির্বাচনে কাকে, কোথায় প্রার্থী করা হবে তার সম্বন্ধে আলোচনা করা হয়।

দলের মধ্যে সবথেকে প্রবীণ নেতা লালকৃষ্ণ আডভানী। তাঁর বয়স এখন ৯১ বছর। তিনি ১৯৯১ সাল থেকে গুজরাটের গাঁধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শেষ পাঁচটি লোকসভা নির্বাচনে তিনি জিতেওছেন। অন্য বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর বয়স ৮৫, স্পিকার সুমিত্রা মহাজনের বয়স ৭৫। এছাড়াও রয়েছেন কলরাজ মিশ্র, ভগৎ সিং কোশীয়ারী, হুকুমদেব নারায়ণ যাদবের মতো আরও অনেক বিজেপি নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *