Breaking News
Home / TRENDING / পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড ২৩ বছরের জঙ্গির খোঁজে এনআইএ

পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড ২৩ বছরের জঙ্গির খোঁজে এনআইএ

ওয়েব ডেস্ক

পুলওয়ামায় সিআরপিএফের গাড়িতে হামলার মাস্টারমাইন্ড এক ২৩ বছরের জঙ্গি বলে জানতে পেরেছে এনআইএ। জানা গিয়েছে, জৈশ-এ-মহম্মদের জঙ্গি মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই পুলওয়ামায় হামলার জন্য গাড়ি ও বিস্ফোরকের ব্যবস্থা করেছিল। এতদিন তদন্ত করে যে তথ্যগুলো কেন্দ্রীয় গোয়েন্দারা পেয়েছে, তা থেকেই বোঝা গিয়েছে মুদাসির খান পুলওয়ামারই বাসিন্দা। তবে জৈশ-এ-মহম্মদের পরিচিত মুখ নয়। বরং উপত্যকায় কিছুটা ‘স্লিপার সেল’ এর মতোই কাজ করত ইঞ্জিনিয়ারিং পাশ খান। গোয়েন্দারা জানতে পেরেছে ২০১৭ সালে জৈশ-এ-মহম্মদের যোগ দেয় মুদাসির খান। তাকে ধীরে ধীরে ‘স্লিপার’ হিসেবে গড়ে তোলে জৈশের আরেক কুখ্যাত জঙ্গি নুর মহম্মদ তান্ত্রি। পরে ডিসেম্বর ২০১৭য় নুর মহম্মদ তান্ত্রি সেনার গুলিতে খতম হওয়ার পরই স্লিপার থেকে বেরিয়ে আসে মুদাসির খান । সুজুঁয়া ক্যাম্পে হামলা, লাঠপোরায় সিআরপিএফের ওপর হামলার পিছনেও খানেরই হাত ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা ।
পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বেশ কিছুদিন ধরেই খানের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা । হামলার মাত্র ১০ দিন আগে বিস্ফোরনে ব্যবহৃত গাড়িটি কিনেছিল আরেক জঙ্গি সাজ্জাদ ভাট। মুদাসিরের মতো সাজ্জাদও উপত্যকায় জৈশ-এ-মহম্মদের স্লিপার হিসেবে কাজ করছিল। এই হামলার পর থেকেই সে সক্রিয় হয়ে উঠেছে বলে জানতে পেরেছে এনআইএ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *