তীর্থ মাহাতো
চেন্নাই জুড়ে এখন উৎসবের আবহ। চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন সবাই। চেন্নাইয়ের গোটা টিম এই কাপ উৎসর্গ করছে ‘আনসাং হিরো’ জর্ডি ভিলাকে। সহকারি কোচ। টিমের সব বিদেশিদের আনার পিছনে বড় ভূমিকা রয়েছে এই জর্ডির চেন্নাইয়ের টুইটার পেজে জর্ডির ছবি দিয়ে লেখা হয়েছে, ‘কাপ আমরা অকথিত নায়ক জর্ডি ভিলাকে উৎসর্গ করছি।’ চেন্নাইয়ের এই সাফল্যের পিছন থেকে পর্দার পিছনের যদি কোনও নায়ক থাকে, তিনি নিউ ইয়র্ক সিটি ক্লাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন জর্ডি। কোচ আকবর নওয়াজের লক্ষ্য সুপার কাপে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news