নিজস্ব সংবাদদাতা
বিস্ফোরক বোঝাই ম্যাটাডোর উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম রবিউল ইসলাম। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এই নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হল।
পুলিশ সূত্রে খবর, নৈহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় রবিউল ইসলামকে। ধৃত ম্যাটাডোর চালক ও খালাসিকে জেরা করে রবিউল ইসলামের খোঁজ পান তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে, এই রবিউল ইসলামই পটাসিয়াম নাইট্রেট-এর বরাত দিয়েছিল। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেই মজুত করা হত বাজেয়াপ্ত ১০০০ কিলোগ্রাম পটাসিয়াম নাইট্রেট। এসটিএফ-এর অনুমান, তারপর সেখানেই বানানো হত বিস্ফোরক।সূত্রের খবর ওড়িশা থেকে চোরাই পথে বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল এবং তা রবিউল ইসলামের কাছে সরবরাহ করা হচ্ছিল। রবিউলকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে এসটিএফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news