Breaking News
Home / TRENDING / বিরোধী দল ও পাকিস্তান চায় ‘চৌকিদার’ হেরে যাক : মোদী

বিরোধী দল ও পাকিস্তান চায় ‘চৌকিদার’ হেরে যাক : মোদী

ওয়েব ডেস্ক

বালাকোট বিমান হানা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের আবারও একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মেরঠে এক জনসভায় মোদী বলেন বালাকোট নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা পাকিস্তানে হিরো হয়ে উঠছে। পাকিস্তান চাইছে ভারতের ‘চৌকিদার’ সরে যাক এবং দিল্লির তখতে ‘মহামিলাবটী’ সরকার আসুক।

মোদী জনসভা থেকে উত্তর প্রদেশের সপা-বসপা জোটকেও আক্রমণ করেন। তিনি বলেন, সপা ও বসপা উত্তর প্রদেশে মদ বিক্রির পক্ষে কথা বলছে। যে দল জনগনের স্বাস্থ্যের খেয়াল রাখে না, সে দল সরকার গঠন করবে কী করে? বৃহস্পতিবার মোদী মেরঠ ছাড়াও রুদ্রপুর ও জম্মুতে প্রচারসভা করেন।

মেরঠের মতো জম্মুর প্রচারসভাতেও উঠে আসে বালাকোট প্রসঙ্গ। তিনি বলেন বালাকোট বিমান হানার পর সীমান্তের ওপারের জঙ্গিঘাঁটিতে ভয়ের সঞ্চার হয়েছে। তিনি জম্মুতেও কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, যে দলের নেতা বল্লভভাই প্যাটেল দেশের ঐক্যতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সেই দলের নেতারাই বালাকোট নিয়ে প্রশ্ন তুলছে, এটা লজ্জার। উল্লেখ্য, সামনের সপ্তাহেই রাজ্যে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *