Breaking News
Home / TRENDING / বনধে বাস ভাঙচুর, রাস্তা অবরোধ

বনধে বাস ভাঙচুর, রাস্তা অবরোধ

ওয়েব ডেস্ক

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধীতা করে আজ ও আগামিকাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম দলগুলি। ধর্মঘটে সামিল আইএনটিইউসি ও সিটু সহ আঠেরোটি বাম শ্রমিক সংগঠন। বনধকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজ্য। আজ সকালেই গড়িয়া মোড়ে সরকারি বাসে ভাঙচুর চালায় বনধ সমর্থকেরা। যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডেও সকাল ৬টা নাগাদ মিছিল বের করেন বাম সমর্থকরা। মিছিলে বাধা দিলে পুলিসের সঙ্গে বনধ সমর্থনকারীদের বচসা এবং ধস্তাধ্বস্তি হয়। যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন বনধ সমর্থকেরা। আসানসোলের জামুরিয়াতে কলকাতাগামী বাসে এলোপাথারি ইট ছুঁড়ে ভাঙচুর চালায় বনধ সমর্থকরা। বারাসতের চাঁপাডালি মোড়েও সরকারি বাসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । সকাল থেকে রেল অবরোধের পাশাপাশি চাঁপাডালি মোড়ে অবরোধ করেন বনধ সমর্থকেরা। এরপর পুলিসের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি এবং বাস ভাঙচুরকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তবে এখনও পর্যন্ত বারাকপুর শিল্পাঞ্চলে বনধের কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *