নিজস্ব সংবাদদাতা
প্রবল বৃষ্টির জেরে জম্মু কাশ্মীরের ব্রারিমার্গে পাহাড় ধসে ৫ অমরনাথ যাত্রীর মৃত্যু হয়েছে । আহত ৪। এঁদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক। এনডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গত দুদিন ধরে জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে । বিপদসীমার ওপর দিয়ে বইছে ঝেলম নদী। অদিকে, মঙ্গলবার অমরনাথ মন্দিরে যাওয়ার পথে বালতালের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুই অন্ধ্র প্রদেশের যাত্রীর। এঁরা হলেন ৭৫ বছরের তোট্টা রাধনাম এবং ৬৫ বছরের রাধাকৃষ্ণ শাস্ত্রী । এছাড়াও ব্রারিমার্গে পাহাড় থেকে পাথরের টুকরো মাথায় লেগে মারা যান উত্তরাখণ্ডের পুষ্কর শাস্ত্রী । এদিকে, বুধবার জম্মু থেকে ৩৫০০ জন যাত্রী অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। গোটা রুট জুড়ে রয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news