নিজস্ব সংবাদদাতা
পরপর দেশের বেশ কয়েকটি রাজ্যে ওয়াটসঅ্যাপে গুজবের জেরে গণপিটুনিতে ৮ জনের মৃত্যুর পর ওয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে কড়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার । ফেসবুক সংস্থার মেসেঞ্জার অ্যাপ ওয়াটসঅ্যাপে ভুয়ো এবং প্ররোচনামূলক ফরোয়ার্ড রুখতে সংস্থাকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলল তথ্য প্রযুক্তি মন্ত্রক । মঙ্গলবার ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে ওয়াটসঅ্যাপকে এক চিঠিতে জানায় যে সোশাল মিডিয়া হিসেবে তারা এই ধরনের ঘটনার দায়িত্ব এড়াতে পারে না । ফেসবুক বা ওয়াটসঅ্যাপের তরফে এই বিবৃতির উত্তর এখনও দেওয়া হয়নি। প্রসঙ্গত, ভারতের ২০ লক্ষ মানুষ ওয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি ওয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো ভিডিও ছড়িয়ে বেশ কয়েকটি রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও গণপিটুনির ঘটনা ঘটায় নড়েচড়ে বসেছে সরকার ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news