Breaking News
Home / TRENDING / তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে ধর্ণায় রাজ্য বিজেপি নেতৃত্ব

তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে ধর্ণায় রাজ্য বিজেপি নেতৃত্ব

জয় ঘোষ, কলকাতা:

 

দিলীপ ঘোষ ও অর্জুন সিংহের উপর হামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে জোড়া কর্মসূচি বিজেপির। একদিকে আজ রাজ্যের ২৩ টি জেলায় পুলিশ সুপারের অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তেমনই তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাশের প্রতিবাদে  আজ থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে ৩ দিনের অবস্থান বিক্ষোভে শুরু হচ্ছে বিজেপি। আজ এই কর্মসূচির সূচণা করবেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বাক মুকুল রায়।

 

আজ শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে সামিল হবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ, বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ বিজেপির সিনিয়ার নেতৃত্ব।

 

মূলত, সন্দেশখালিতে আক্রন্ত বিজেপির কর্মীদের শ্যামবাজারে নিয়ে এসে ৩ দিন ধরে অবস্থান ও ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেটাই এবার তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাস ইস্যুতে দোষীদের শাস্ত্রির দাবীতে আজ বড় কর্মসূচিতে সামিল হচ্ছে বিজেপি।

 

বিজেপির সাধারণ সাধারন সম্পাদক সায়ন্ত বসু বলেন,” শুধু সন্দেশখালি নয়। যে ভাবে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির সাংসদ অর্জুন সিং এর উপর আক্রমণ করা হল। তার প্রতিবাদেই এই অবস্থান বিক্ষোভ। আজ যদি বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা হয় তা হলে বিজেপির সাধারণ কর্মীদের নিরাপত্তা কোথায়। পুলিশ প্রশাসন পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *