Breaking News
Home / TRENDING / বোর্ড গঠনের সময় সন্ত্রাস হতে পারে, আশঙ্কায় গোয়েন্দারা

বোর্ড গঠনের সময় সন্ত্রাস হতে পারে, আশঙ্কায় গোয়েন্দারা

নীল বণিক

এখানেই শেষ নয়। পঞ্চায়েত বোর্ড গঠনের সময়ও ঝড়তে পারে রক্ত। এমনটাই আশঙ্কা করছে রাজ্য পুলিশের গোয়েন্দারা। তাই ফলফল বার হতেই জেলা জুড়ে বিশেষ খোঁজ খবর নিতে শুরু করেছেন ডিআইবির কর্তারা। তার মধ্যে ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত গুলির ওপর বেশী নজর রাখছেন ডিআইবির কর্তারা। রাজ্য পুলিশের বড় কর্তাদের মতে, বোর্ড গঠনের সময়েও রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকতে চাইছে রাজ্য পুলিশ। বোর্ড গঠনের সময় সন্ত্রাস আটকাতে জেলার ডিআইবির গোয়েন্দাদের উপর ভরসা রাখতে চান রাজ্য পুলিশের বড় কর্তারা। তাছাড়া প্রত্যেকটি থানার ওসিদেরও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। নির্বাচন সংক্রান্ত সব ধরনের খবর গুরুত্ব বুঝে,এসপি, ও ডিআইজি হেড কোয়ার্টারকে ওসিদের জানাতে বলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *