নিজস্ব সংবাদদাতা
কর্ণাটক বিধানসভা নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ করে শনিবার বিকেল ৪টেয় ইয়েদুরাপ্পাকে বিধানসভায় শক্তি পরীক্ষার নির্দেশ দিল। শুক্রবার সকালে শুনানির শুরুতেই আদালতে রাজ্যপালকে লেখা দুটি চিঠি জমা দেন বিজেপির আইনজীবী । এরপর বিচারপতির প্রশ্নে বিজেপির আইনজীবী বলেন তাঁদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপরই আদালত জানায় তবে ১৫দিন পরে নয় শনিবারই শক্তি পরীক্ষা হোক। এদিকে বিজেপির অন্দর মহলের খবর, ইতিমধ্যেই ৮জন কংগ্রেস এবং৪জন জেডি (এস) নেতা দলের সঙ্গে যোগাযোগ করেছেন । তবে কংগ্রেস এই দাবি উড়িয়ে দিয়েছে । তবে আদালতের নির্দেশে খুশী কংগ্রেস ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news