ওয়েব ডেস্ক
ফের পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়াল চিন। মাসুদ আজহরের ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে মত দিল না চিন। মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বা ‘গ্লোবাল টেররিস্ট’ ঘোষিত করার জন্য প্রমাণের অভাব রয়েছে বলে জানাল চিন। এই নিয়ে চতুর্থবার প্রস্তাব আটকালো তারা। আগে মাসুদ আজহরকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব তুলেছিল ভারত। সেই দাবিকে সমর্থন জানিয়েছিল অামেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু, চিনের বিরোধিতায় সেই চেষ্টা সফল হয়নি। পুলওয়ামায় হামলার পরও নিজেদের দাবিতে অনড় থাকে চিন। হামলার নিন্দা করলেও মাসুদ আজহরকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে নারাজ ছিল তারা।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান অামেরিকার স্টেট ডিপার্টমেন্ট ডেপুটি স্পোকসপার্সন রবার্ট পালাডিনো। তিনি বলেন, “আজহর জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা ও নেতা। রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে কালো তালিকাভুক্ত হওয়ার শর্ত পূরণ করে মাসুদ আজহর। কিন্তু চিনের দাবি যে, আজহরকে সন্ত্রাসবাদী সাব্যস্ত করে যে প্রমাণগুলি দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। এইসব ঘটনায় যে মাসুদ আজহর সরাসরি জড়িত তা কোনওভাবে প্রমাণ হয় না। চিনের এই পদক্ষেপে ভারত হতাশ বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news