Breaking News
Home / TRENDING / বেহালায় ম্যাটাডর চালক খুন, সন্দেহের জালে বন্ধুরা

বেহালায় ম্যাটাডর চালক খুন, সন্দেহের জালে বন্ধুরা

নিজস্ব সংবাদদাতা

বেহালার চণ্ডীতলায় ম্যাটাডোর স্ট্যান্ডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল ম্যাটাডোর চালকের দেহ। শুভ দাস নামের ওই ম্যাটাডোর চালক বুধবার রাতে গাড়ির মধ্যে বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এরপর কোনও কারনে শুভর সঙ্গে অন্যদের মধ্যে বচসা হয় এবং তার মাথায় ইঁট দিয়ে আঘাত করা হয়। সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপরই সঙ্গীরা শুভকে ফেলে পালায় বলে অভিয়োগ। ভোরে তাকে দেখতে পেয়ে স্থানীয়রাই এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় ।এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। খুনের মোটিভ জানতে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *