ভাস্কর মান্না
আগুন নেভানোর জন্য বিশেষ পদক্ষেপ নিল রাজ্যের দমকল বিভাগ। আগুন নেভাতে তারা একধরনের বল আনছে। ফুটবলের মতো দেখতে এই বল যেখানে আগুন লেগেছে সেখানে নিক্ষেপ করলেই আগুনকে প্রতিরোধ করা সম্ভব। এই বল যেকোনও সময় যেকোনও জায়গায় ব্যবহার করা যেতে পারে। তবে একমাত্র আগুনের সংস্পর্শে এলেই এই বল কাজ করে বলে জানা গিয়েছে।
সম্প্রতি কলকাতা শহরে ঘটে গিয়েছে দুটি বড় মাপের অগ্নিকাণ্ড। সেখানে আগুন নেভাতে দমকলকে বিশেষ বেগ পেতে হয়েছে। কারণ অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য দমকলের গাড়ি ঠিক জায়গায় পৌঁছাতে পারে না এবং দমকল কর্মীদেরও কাজ করতে অনেক অসুবিধা হয়। তাই রাজ্যের দমকল বিভাগ নিয়ে আসছে অগ্নি নির্বাপক বল। যেকোনো জায়গায় এই বলকে ব্যবহার করে অতি সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
অগ্নিনির্বাপক এই বলের মধ্যে রয়েছে জাইমোল অ্যামোনিয়াম ফসফেট যা আগুনের সংস্পর্শে এলে অক্সিজেন কে আলাদা করে আগুন নেভানোর কাজে সাহায্য করে। তবে বলটি বিস্ফোরণ হওয়ার সময় ১২০ ডেসিবেল আওয়াজ উৎপন্ন হয়। এই বলটি তৈরি করে চিন। সেখান থেকে বর্তমানে ২০০০টি বল আনছে রাজ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news