ভাস্কর মান্না
২৪ ঘণ্টার মধ্যে আবার একটি হরিণের মৃত দেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। আজ সকালে গোয়ালতোড়ের নয়াবসত রেঞ্জের জঙ্গলে একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তারা বন দপ্তরে খবর দেয়। বন দপ্তর মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। হরিনটির শরীরে বেশ কয়েক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে।
বন দপ্তরের প্রাথমিক অনুমান, হরিণটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। সামনেই গোয়ালতোড় চন্দ্রকোনা রাজ্য সড়ক রয়েছে। রাতে খাবার খেতে যাওয়ার সময় হয়তো গাড়ির ধাক্কায় হরিণটির মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের আগে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গলের মধ্যে মৃত হরিণটি কে কুকুরে কামড়ে খাচ্ছিল, দেখতে পেয়েই বন দপ্তরে খবর দিই। এর আগে একটি পূর্ণ বয়স্ক হরিণের মৃত দেহ উদ্ধার হয়েছিল। তার ২৪ ঘণ্টা পরে আবার একটি হরিণের মৃত দেহ । ফলে বন দপ্তরের পর্যাপ্ত নজরদারির অভাবের জন্যই এমন ঘটনা বারবার ঘটছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news