Breaking News
Home / TRENDING / বেশ পাল্টেও শেষরক্ষা হল না, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত পুলিশকর্মী

বেশ পাল্টেও শেষরক্ষা হল না, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত পুলিশকর্মী

ওয়েব ডেস্ক:
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের হাতে ফের নিহত এক পুলিশকর্মী। জানা গিয়েছে, ছাউনি থেকে বাড়িতে মা- বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কাশ্মীর পুলিশের সিআইডি বিভাগের সাব ইন্সপেক্টর ইমতিয়াজ আহমেদ মীর। সম্প্রতি জঙ্গিরা পুলিশকর্মীদের বিরুদ্ধে ফতোয়া জারি করায় ক্যাম্প থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল সমস্ত পুলিশকর্মীকে। কিন্তু মা-বাবার জন্য মন কেমন করায় বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন মীর। সেজন্য দাড়ি কামিয়ে বেশ পাল্টানোর চেষ্টা করেন মীর। তাঁর ধারনা ছিল, দাড়ি কেটে ফেললে জঙ্গিরা মীরকে আর চিনতে পারবে না। এদিন পুলিশের গাড়িও নেন নি মীর। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। গ্রামে ঢোকার মুখেই মীরকে গুলি করে জঙ্গিরা। ঘটনার পর এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *