Breaking News
Home / TRENDING / ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহি বিমান

ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহি বিমান

ওয়েব ডেস্ক:
ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সুমাত্রা যাওয়ার পথে ভেঙে পড়ল লায়ন্স এয়ারের যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, টেক অফ করার পরই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির । বিমানটিতে ১৮৮ জন যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরই যাত্রীদের খোঁজে উদ্ধারকাজ শুরু হয়েছে। লায়ন্স এয়ারের তরফে জানানো হয়েছে, টেক অফের ১৩ মিনিট পর জাভা সমুদ্রের ওপর বোয়িং ৭৩৭ ম্যাক্স -৮ বিমানটির সঙ্গে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার আগের মূহুর্তে বিমানটির গতি বেড়ে গিয়েছিল এবং তা হঠাৎই নীচের দিকে নামতে শুরু করেছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীরা বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করে তা ঘেঁটে দুর্ঘটনার কারন জানার চেষ্টা করছেন। এদিকে যাত্রীদের পরিজনদের জন্য জাকার্তা এবং সুমাত্রায় হেল্প ডেস্ক খোলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *