নিজস্ব সংবাদদাতা, কুলতলি:
এক গলাকাটা বিবাহিতা মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলি থানার নয়াপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে রাস্তার পাশে এক বছর চল্লিশ মহিলার মুন্ডুহীন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। এপরই স্থানীয় লোকজন কুলতলি থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছেন।
স্থানীয় মানুষজনের ধারণা দুষ্কৃতিরা অন্য কোথাও খুন করে মাথা কেটে নিয়ে দেহটি এখানে ফেলে রেখে চলে যায়। সাত সকালে এমন চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news