নিজস্ব সংবাদদাতা
ঘূর্ণিঝড় পেটাই অন্ধ প্রদেশ উপকূল অতিক্রম করেছে। তারপর থেকেই এর শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজকে সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে । পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব, মেদিনীপুর পূর্ব, বর্ধমান, ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।আর বৃষ্টি থামলেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারমানে বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়। আজ দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৭ মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news